শহরে প্রচণ্ড গরম। কাটফাটা রোদ্দুরে জীবন দুর্বিসহ। অথচ এই গরম উপেক্ষা করেই কিনা সদলবলে হাজির হতে লাগলেন চট্টগ্রামের সদ্য কলেজ পাশ করা শিক্ষার্থীরা। তাও একজন দু’জন নয়, অনেকের সঙ্গে দেখা গেল তাদের বাবা-মাকেও। ফরম কিনছেন, ঘাম মুছতে মুছতে আবার সেই ফরম মনোযোগ দিয়ে পূরণ করে জমা দিতে লাইনে দাঁড়াচ্ছেন। কোথায় যাবেন, টাকা কোথায় দিতে হবে, স্কলারশিপের তথ্য কিভাবে পাওয়া যাবে?-এমন হাজারও প্রশ্ন ভেসে আসছিল আজ রবিবার (২৮ এপ্রিল) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) অ্যাডমিশন ফেস্টিভ্যাল ২০২৪-এ। শিক্ষক, শিক্ষার্থী এবং […]