ইন্সটিটিউট ভিত্তিক বিতর্ক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) কার্যনির্বাহী কমিটি- ২০২৪ ঘোষণা করা হয়েছে। ক্লাবটির সভাপতি মনোনীত হয়েছেন ইন্সটিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কাওসার আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সায়মা বিনতে ইসলাম মিমি। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইন্সটিটিউটের কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষিত হয়। সদস্যদের বার্ষিক কাজের প্রতিবেদন এবং সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কমিটি মনোনয়ন দেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আরিফ শাহরিয়ারের […]