বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। কোম্পানি কিংবা প্রতিষ্ঠানগুলো নিত্য-নতুন পণ্য নিয়ে মানুষের দুয়ারে হাজির হলেও এখনও অভাব রয়ে গেছে দক্ষ মানবসম্পদের। আর তাই তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ইতোমধ্যে চালু হয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্স। সেই কোর্সে নথিভুক্ত এবার প্রথম ১০ জন নারীর জন্য বৃত্তি হস্তান্তর করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এসোসিয়েশন (বিআইসিডিএ)। সম্প্রতি নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের বিজনেস স্কুলের ডিনের কক্ষে উপাচার্য অধ্যাপক ড. […]