কোটা সংস্কার আন্দোলনে গণহত্যাকে সমর্থনের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইন অনুষদের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে অব্যাহতির দাবি জানিয়ে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় আইন অনুষদের দেয়ালে দেয়ালে রোমানকে অপসারণের পোস্টার দেখা যায়। হাসান মুহাম্মদ রোমান শুভ এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি থেকে তারা ডিন বরাবর রোমানের অপসারণের দাবি জানিয়ে দরখাস্ত দেয়। সেখানে শিক্ষার্থীরা হাসান […]