‘কর্ণফুলীতে ডালা ফাইস্যা, মধু ফাইস্যা, রিস্যা, পোপা, বাটা, বাচা, চেওয়া, টেংরা, চিড়িং, আইড়, বাইলাসহ হরেক প্রজাতির মাছ পাওয়া যেত। মিঠাপানির এসব মাছের স্বাদ ছিল অনন্য। জালে এখন খুব একটা মাছ পড়ে না। ১০-১২ বছরে নদীতে আশঙ্কাজনক হারে মাছ কমে গেছে। সারাদিন নদীতে জাল ফেলে এক কেজি মাছ পাওয়া যায় না। নদীপাড়ের কৈবর্ত্যপাড়ায় অভাব-অনটন লেগে রয়েছে। এতে ৯০ শতাংশ জেলে বাপ-দাদার পেশা ফেলে অন্য পেশায় চলে গেছেন।’ কর্ণফুলীর পাড়ে বসে নদীর দিকে তাকিয়ে আক্ষেপের সুরে কথাগুলো বললেন কধুরখীল কৈবর্ত্যপাড়ার ষাটোর্ধ্ব […]