রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক মন্দা ও দেশে চরম ডলার সংকটের মধ্যেও তিন কারণে রাজস্ব আদায়ে ৩ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সুনাম কুঁড়িয়েছে দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস। মূলত, অতীতে জমে থাকা বিভিন্ন মামলার নিষ্পত্তি, মামলায় আপিল বিভাগের রায় চট্টগ্রাম কাস্টমসের পক্ষে যাওয়া ও অর্থবছরের দুই মাসে বিপুল রাজস্ব আদায়ের কারণেই এই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সদ্য বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) রাজস্ব আদায় হয়েছে ৬১ হাজার ৪৬৪ কোটি টাকা। যেখানে ২০২১-২২ অর্থবছরে যেখানে […]