চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে গণসংযোগ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২০ জুলাই) গণসংযোগটি নগরীর ঈদগাহ কাঁচারাস্তা থেকে শুরু হয়ে সরাইপাড়ার আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাহাড়তলি বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন কালু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. তসলিম উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক […]