চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১১১ জন আক্রান্ত হয়েছেন। রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৪ জন। মারা গেছেন মোট ২২ জন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৭১ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন রোগী। জুলাই মাসে এক হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। […]