চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে রপ্তানিযোগ্য ৪ হাজার ৩০০ পিস প্যান্টসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে চোরাই কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সুধারাম থানার মজিবুর রহমানের ছেলে মিজানুুর রহমান (২০), ভোলার দৌলতখান থানার ওবায়দুল হকের ছেলে জহিরুল ইসলাম (৩৮), ভোলা সদর থানার মো. আজাদের ছেলে মো. রুবেল (৩০) ও কক্সবাজারের মহেশখালী থানার আবদুল শুক্কুরের ছেলে মেহেদী হাসান নয়ন (২০)। র্যাব জানায়, গত ২ নভেম্বর গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড থেকে ৮ […]