চট্টগ্রাম নগরীর অভ্যন্তরে যানজট নিরসন ও ঢাকামুখী যানবাহনকে শহরের অভ্যন্তরে প্রবেশ না করানোর উদ্দেশ্যে বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট লুপ রোডের নির্মাণ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ১০ বছর আগে নেয়া ৬ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের কাজ এখন অনেকটা শেষ পর্যায়ে। বর্তমানে সড়কটির লাইটিং ও ফুটপাতের কাজ চলছে। যা চলতি ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রকল্পটি উদ্বোধন করবেন। বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট লুপ রোড যা বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড হিসেবে পরিচিত। সম্প্রতি এই সড়কের […]