ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে এই কমিটির আওতাধীন বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখা, আলাওল সরকারি কলেজ শাখা, সাতকানিয়া সরকারি কলেজ শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আবদুল কাদের সুজনকে সভাপতি ও আ ম ম […]