পতেঙ্গা সৈকতের সৌন্দর্য গিলে খাচ্ছে দুই শতাধিক খাবারের দোকান। সাগর পাড়ের সৌন্দর্যবর্ধনে লাগানো গাছ ও বাগান নষ্ট করেই তৈরি করা হয়েছে এসব অস্থায়ী দোকান। খাবারের দোকান ছাড়াও ঝিনুক, মালাই চা, কসমেটিকস এবং অন্যান্য আরো শতাধিক দোকান রয়েছে। এছাড়াও সৈকতের পশ্চিম পাশে রয়েছে ৮-১০টি নাগরদোলা, বিচ বাইক, ঘোড়াসহ বিনোদনের আরো কয়েকটি উপাদান। এসব ঘিরে পতেঙ্গা বিচ এলাকায় দৈনিক লাখ টাকার চাঁদাবাজি হয় বলে জানা গেছে। গত রবিবার বিকেল ৪টার দিকে সৈকত এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ ৫ কিলোমিটার পতেঙ্গা সৈকতের […]