বঙ্গোপসাগরের উপকূলে ইলিশ মাছ ধরায় চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা প্রশাসন। এছাড়া দুটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন। তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা থাকবে ২ নভেম্বর পর্যন্ত। কিন্তু […]