চট্টগ্রাম ৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছে মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার রাতে নগরের রির্টানিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রির্টারিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। মোট ১৪২টি কেন্দ্রের ফলাফলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সানজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। এছাড়া ন্যাপের মিটুল দাশগুপ্ত পেয়েছেন ৯২৮ভোট, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১৯১৪ […]