বাংলাদেশ সরকারের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে পোস্টার প্রদর্শনী করেছে চট্টগ্রামের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী’ কোর্সের অংশ হিসেবে পোস্টার প্রদর্শনী করে ৩০তম ব্যাচের সকল শিক্ষার্থীরা। পোস্টারে স্মার্ট বাংলাদেশের রূপরেখা, স্মার্ট বাংলাদেশ গঠনের বিভিন্ন দিক ও সরকারের বিভিন্ন স্লোগানকে তুলে ধরে শিক্ষার্থীরা। এসময় স্মার্ট বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত, স্মার্ট বাংলাদেশের সুবিধাগুলো পোস্টারের মাধ্যমে তুলে ধরা এবং স্মার্ট বাংলাদেশ লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলো সম্পর্কে বক্তব্য রাখে […]