চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে স্থাপন করা হয়েছে আইসিইউ সাপোর্ট সম্বলিত তিন শয্যার ‘রিসাসিটেশন’ কক্ষ। যে কক্ষে তাৎক্ষণিক আইসিইউ’র সাপোর্ট প্রয়োজন হওয়া মুমূর্ষু রোগীকে সকল ধরনের আইসিইউ’র সুবিধা দিতে পারবেন চিকিৎসকরা। শয্যা ছাড়াও ইতোমধ্যে ‘রিসাসিটেশন’ কক্ষে সংযুক্ত করা হয়েছে সকল ধরনের যন্ত্রপাতি। পাশাপাশি সার্বক্ষণিক নিয়োজিত আছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও। ফলে চালু হওয়া এ কক্ষেই আইসিইউ’র সুবিধা গ্রহণ করতে পারবেন রোগীরা। জানা যায়, বিদায়ী বছরের শেষ দিকে এ কক্ষ চালুর উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চলতি মাসের […]