‘শহরে ক্যাম্পাসের জন্য পর্যাপ্ত জায়গার অভাব, ব্র্যান্ডিংয়ের ঘাটতি এবং ভালো জব মার্কেট না থাকার কারণে নর্থ সাউথ বা ব্র্যাক’র মতো বিশ্বমানের ইউনিভার্সিটি গড়ে উঠেনি চট্টগ্রামে। প্রশিক্ষিত শিক্ষক সংকটের কারণে মান বাড়ছে না উচ্চমাধ্যমিক শিক্ষার। পরিকল্পনাহীন বিদ্যালয় স্থাপন ও বাণিজ্যিকীকরণের ফলে সমস্যা বাড়ছে মাধ্যমিক-প্রাথমিক শিক্ষায়ও। এতে চট্টগ্রামের শিক্ষাখাতে অবারিত সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না।’ প্রতিষ্ঠার ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক পূর্বকোণের বিশেষ ক্রোড়পত্রের জন্য আয়োজিত ‘পরিকল্পিত চট্টগ্রাম নগরী : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে আলোচকরা এসব […]