চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল বোরহান উদ্দিন (২৪) এবং সুজন দাস (৩৮)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বোরহান কক্সবাজারের রামু থানাধীন রাজারপুল গ্রামের জিয়াবুল হাসানের ছেলে এবং সুজন দাস চট্টগ্রামের পটিয়ার নিশ্চিন্তপুর গ্রামের মিলন দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলাগুলো থেকেও রোগী আসে। এখানে গরীম-মধ্যবিত্ত […]