দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার ও ২টি ট্রলার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জলদস্যুরা হলো- করিম (৩৩), মো. রুবেল (৩৩), মো. জফুর (৩৫), শফি আলম (৪০), আব্দুর রহিম (২৫), মো. শামীম (২১), মো. ইউসুফ (২৯), শাজাহান বেগম (৩৭), মো. সাহাব উদ্দিন (৩৫), মো. শওকত (৩৭), মো. ইসমাইল (২৬), দেলোয়ার ইসলাম (৪২), নুর মোহাম্মদ (১৭), আব্দুর রহিম […]