চিত্র সাংবাদিকতায় আর্কাইভ খ্যাত সিনিয়র সাংবাদিক শিশির বড়ুয়া ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ( ৪ জুন ) দিনগত রাত ১২টা ১০ মিনিটে শিশির বড়ুয়া এবং শুক্রবার ( ৫ জুন ) ভোর ৫টা ৩০ মিনিটে প্রভাত বড়ুয়া ইহলোক ত্যাগ করেন। দুইজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে )। এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চিত্র সাংবাদিকতায় বিশেষ করে ১৯৯১ সালে চট্টগ্রামে সংঘটিত […]