মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ও ক্রেডিট কার্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩ লাখ টাকা, প্রতারণা কাজে ব্যবহৃত ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ জানুয়ারি) নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সোহান মীর ওরফে সোহাগ (৩৩) মাগুরার শ্রীপুর থানার দাঁড়িয়াপুর ইউপির চৌগাছি মধ্যপাড়ার রেহানা বেগমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর […]