নগরীর নিউ মার্কেট মোড়ে ‘স্বাধীনতার স্তম্ভ’ টাঙানো জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫)। রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোনির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। একটি ভিডিওতে দেখা যায়, […]