সাবান-শ্যাম্পু তৈরির প্রধান কাঁচামাল পামতেল। এ তেলের ব্যবহার আছে বেকারি পণ্য তৈরি এবং রেস্তোরায়ঁ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেড় মাসে দেশের বাজারে ৮০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে পণ্যটির দাম। এর প্রভাব পড়তে শুরু করেছে পামতেল নির্ভর পণ্যে। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের শ্যাম্পু ও সাবানের দাম বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। গতকাল পাইকারি বাজার খাতুনগঞ্জে পামতেল বিক্রি হয়েছে মণপ্রতি ৫ হাজার ৭৫০ থেকে ৬ হাজার টাকা। দেড় মাস আগেও মণপ্রতি ৪ হাজার ৭০০ থেকে ৪ […]