এইচএসসির ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার এবার গত ৫ বছরের তুলনায় সবচেয়ে কম। এ বছর পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। এর আগে ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, ২০২২ সালে ৮০ দশমিক ৫০ শতাংশ, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ শতাংশ এবং ২০২০ সালে অটোপাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল। তবে পাসের হার কমলেও আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপি-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। ২০২৩ সালে পেয়েছিল ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী। […]