জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের নাছির খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম। শবিবার উদ্বোধন ও নগরীর জলাবদ্ধতা নিরসণে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, আমরা সবাই অনেক রকমের চেষ্টা চালাচ্ছি যাতে জলাবদ্ধতা থেকে আপনারা নিষ্কৃতি পান। সেটা পেতে হলে আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনাদের অংশগ্রহণ লাগবে। কারণ অনেক ময়লা ড্রেনে আসছে যেগুলো আসার কথা না। বালিশ, কাথা, কম্বল নানান জিনিস ড্রেনে ফেলছে মানুষ। এগুলি তো এখানে ফেলার কথা […]