চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও অস্ত্রধারীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে দিবাগত রাত ১২ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- দীপন ধর (৪০), মো. ফারুক (৪৫), মো. ইমরান হোসেন (৩২), মো. মনির আলম (৩৩), পেয়ার আহমেদ (৪৫), মো. আব্দুর রহমি (৩৭), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), মামুনুর রশদি পাভেল (২১), শুক্কুর আহমেদ প্রকাশ মো. ফয়সাল (২২), আলী মর্তুজা (৩৫), নগরীর ৩০ নম্বর ওয়ার্ড […]