চট্টগ্রাম জেলায় ৩৭৩ ইটভাটা রয়েছে। এসব ইটভাটা থেকে ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮ লাখ ৯৫ হাজার ৪২৮ টাকা। এর বিপরীতে গত নভেম্বর মাসে খাজনা আদায় হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৫৫৭ টাকা। সবমিলে বছরে আদায় হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৪ টাকা। যা খাজনা আদায় লক্ষ্যমাত্রার ২৭ শতাংশ। এখন পর্যন্ত ৭৩ শতাংশ খাজনা বকেয়া রয়েছে। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভার তথ্য পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়। দ্রুত বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় […]