চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকায় ইফতারসামগ্রী বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ১৪ জনের নামে মামলাটি দায়ের করেন ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা খুরশিদ আলম (৪৮। মামলায় আজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম। তিনি পূর্বকোণকে বলেন, ইফতার বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল ও রবিউল হোসেন নামের […]