খাবারে প্রাকৃতিক মশলার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে কাচ্চি ডাইন চট্টগ্রামের জিইসি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কেএফসি ও কেন্ডি নামে দুটি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। তিনি জানান, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন খাবারে কেওড়া জল ব্যবহার করছে। যেটি মোটেই উচিত নয়। এ কারণে কাচ্চি […]