১৮৬৩ খ্রিস্টাব্দে যাত্রার সময় চট্টগ্রাম পৌরসভার আয়তন ছিল ১০ দশমিক ০৯ বর্গমাইল। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আয়তন ১৬০ দশমিক ৯৯ বর্গকিলোমিটার। সরকারি হিসেবে দীর্ঘ এ ১৬০ বছরে শহরের জনসংখ্যা বেড়েছে ২০৮ গুণের বেশি। বিপরীতে দিন দিন এ শহরে কমেছে সবুজ। কমেছে উন্মুক্ত জায়গা। কমেছে মানুষের নিশ্বাস ফেলার স্থান। চট্টগ্রাম এত পুরনো একটি শহর, অথচ এখানে নেই বড় আয়তনের কোনো উদ্যান। মাত্র ২ একর আয়তনের ছোট একটি উদ্যান আছে শহরের গুরুত্বপূর্ণ ২ নম্বর গেট এলাকায়। ১৯৭৯ সালে ‘বিপ্লব উদ্যান’ […]