চলতি বছরের শুরু থেকেই চড়া ফলের বাজার। এরমধ্যে গেল রমজানের শেষ দিকে খুচরা পর্যায়ে আরও ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমদানিতে রমজানে কয়েক দফায় ১৫ শতাংশ শুল্ক-কর কমানো হলেও ঈদ ঘিরে এখনও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে তাজা ফল। তবে ব্যবসায়ীরা বলছেন, ঈদের ঠিক আগে শুল্ক-কর কমানোর সুফল এখনও পাননি তারা। আবার ঈদে বন্দরে শুল্কায়ন বন্ধ থাকায় ফলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, তাতে বেড়েছে দাম। গতকাল শনিবার নগরের অক্সিজেন, দুনম্বর গেট, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, কাজীর দেউড়িসহ […]