চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে সোমবার (১১ আগস্ট) নগর এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরীর প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নিজামের বিরুদ্ধে অভিযোগ, বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে রোববার রাতে একজনের কাছ থেকে তিনি […]