আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিলো আরেকটি সন্ত্রাসী গ্রুপের। তারা সরোয়ারকে ‘দুনিয়া থেকে সরাতে’ কয়েক দফা চেষ্টাও চালায়। গত ৩০ মার্চ নগরীর বাকলিয়া এলাকায় তাকে লক্ষ্য করে সিনেমা স্টাইলে গুলি ছোড়া হয়। দুই সহযোগী নিহত হলেও সেবার সৌভাগ্যক্রমে বেঁচে যান সরোয়ার। এই ঘটনার ৭ মাস পার না হতেই ফের হামলার শিকার হলেন সরোয়ার। চট্টগ্রাম শহর দাপিয়ে বেড়ানো এই শীর্ষ সন্ত্রাসী নিজ ঘরের সামনেই খুন হলেন সন্ত্রাসীদের গুলিতে। গতকাল বুধবার বিকেল সাড়ে […]