বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গুণী শিক্ষক নির্বাচনে জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্তর থেকে সেরা তিন জনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) লুৎফুন্নিছা খানম। চট্টগ্রাম জোন থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক–২০২৫ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করেন তিনি। এর আগে তিনি পেয়েছেন প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা, দ্যা ডেইলি স্টার ওমেন অ্যাওয়ার্ড, দেশ সেরা মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা বিজয়ী, দেশ সেরা কন্টেন্ট নির্মাতা, […]