চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি […]