চট্টগ্রামের হাটহাজারী থেকে অস্ত্র-কার্তুজসহ মো. জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে নুর ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বায়েজিদ বোস্তামী […]