অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আরও ২ জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। ভার্চুয়ালি কেরানীগঞ্জ কারাগার থেকে আবদুর রহমান বদি যুক্ত ছিলেন। এর আগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ […]