চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টেকনাফে একদিনে ২৭ অপরাধী গ্রেপ্তার

টেকনাফে একদিনে ২৭ অপরাধী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে বিভিন্ন মামলায় ৯টি জিআর (GR) পরোয়ানার ৮ জন এবং ১টি সিআর (CR) পরোয়ানার ১ জনসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট