
চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৯ হাজার ১ শত ৭৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে এলাকায় বিজিবি টহল দল অভিযান চালিয়ে ৫টি বস্তুা থেকে ৪৯ হাজার ১ শত ৭৮ পিস ভারতীয় বিভিন্ন ওষুধ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ২৭ হাজার ১ শত ১৪ টাকা। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি সকলকে অনুরোধ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ