
চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে শফিউল আলম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) খৈয়াছরা ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম রিংকুসহ তিন জনকে আসামি করা হয়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় নিহত শফিউল আলমের জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ