চট্টগ্রাম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পেকুয়ায় পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

১৭ এপ্রিল, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ফাহিয়া (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিয়া বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মো. শফির কন্যা। সে পেকুয়া সদর পূর্ব বাইম্যাখালী এলাকায় তার খালা ছালেহা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করত এবং স্থানীয় সুলতানুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের তার মামা জমির হোসেনের মালিকানাধীন একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। কিছুক্ষণ পর স্থানীয় এক বাসিন্দা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাজ্জাদ হোসেন বলেন, সকালে ফাহিয়া নামের এক কন্যাশিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট