চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হরমুজ প্রণালিতে ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকার লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬ | ৬:১২ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

 

এই সংস্থাটি বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে, গানবোটগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ‘সম্পৃক্ত’।

 

ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

সূত্র: আল–জাজিরা।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট