
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানসহ স্থানীয়দের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তার সাথে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক পাহাড়ের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন। ভূমি সমস্যার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন শিক্ষা চিকিৎসা পানীয় জলের সমস্যা সর্বোপরি সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ও স্থানীয় মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবে অংশগ্রহণ করেন।
পূর্বকোণ/পিআর