চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, অস্ত্র-কার্তুজ উদ্ধার

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, অস্ত্র-কার্তুজ উদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এজাহার শিকদারের আকাশমনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-কক্সবাজার জেলার সদর থানার খরুসকুল এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)।

 

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়য়ের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি দেশীয় তৈরি এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ, ২ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেন।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হক বলেন, তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট