
বোয়ালখালী সংবাদদাতা
১৩ এপ্রিল, ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে গেরস্ত বাড়িতে মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ। রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগি ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল।
স্থানীয় বাসিন্দা মো.মহিউদ্দিন বলেন, গতকাল রবিবার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকেছিলো। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছো বাঘটি রেসকিউ করার জন্য বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।
পূর্বকোণ/পিআর

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


