চট্টগ্রাম বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ফটিকছড়ি  সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে  সড়ক দুর্ঘটনায় বাচ্চু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ-সৈয়দা স্কুলের দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ বাড়ি থেকে বিবিরহাটে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার এসআই সাহেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

 

নিহত বাচ্চু আক্তার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানারখিল এলাকার মো. সেলিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

 

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে ফটিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট