চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি সংবাদদাতা

১ মে, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন, বিএনপি সরকার শ্রমিকদের মর্যাদা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

 

মহান মে দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগান, আছিয়া চা বাগান এবং কৈয়াছড়া চা বাগানসহ বিভিন্ন বাগানে দিনভর আয়োজিত পৃথক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। এই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ফটিকছড়ির ১৯টি চা বাগান এবং ৪টি রাবার বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

 

সমাবেশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”-কে পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তিনি শ্রমিক ও মালিক উভয় পক্ষকে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন।

 

শ্রমিকদের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, “শ্রমিকদের দুঃখ কষ্ট সবই বুঝি, কারণ আমার কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করছে”। তিনি অতীতে যেমন শ্রমিকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও তেমন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সেক্রেটারি জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন এবং রকিবুল আলম চৌধুরী (পিটু), নেপচুন চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দীন বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, মো. এনাম, মো. হানজালা, দৌলত মিয়া, কামাল সিকদার, জাহেদ মেম্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট