চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাঙ্গুনিয়ায় বেশি দামে তেল বিক্রি, ২ পেট্রোল পাম্পকে জরিমানা

রাঙ্গুনিয়ায় বেশি দামে তেল বিক্রি, ২ পেট্রোল পাম্পকে জরিমানা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৪ মার্চ, ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় দুটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। ‎

 

শুক্রবার (১৩ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

 

দেবব্রত দাশ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্ট্রার সংরক্ষণ না রাখায় রানীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টানা ২৪ ঘণ্টা তেল সরবরাহ না থাকায় পেট্রোল পাম্পটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


‎এছাড়া বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়া যমুনা অয়েল থেকে সরাসরি ক্রয় ব্যতীত তেল বিক্রির অভিযোগে অপর একটি বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট