চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬ | ৫:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টায় মেরিনার্স রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আজিজ (২৬), মো. আরিফ হোসেন (৩০), মো. নয়ন মিয়া (২২), মো. সামির (২০), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (৪৫), মোঃ শাহিন (২০) ও মো. ইয়াছিন হোসেন (২০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট