চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বান্দরবানে বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবানে বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

রোয়াংছড়ি প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

বান্দরবানে রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ বর্ণাঢ্য শোভাযাত্রার ম্যধ দিয়ে পালিত হয়েছে। বোধিবৃক্ষের মূলে চন্দন জল ঢেলে পূজা অর্চনা ও পটঠান সূত্রপাঠের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পুণ্যৎসব উদযাপিত করা হয়।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে থেকে ছোয়াইন পূজা ও সকাল সাড়ে ৯টা হতে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে শোভাযাত্রাটি বাজার প্রাঙ্গণ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলি এলাকার এসে প্রথম পর্ব শেষ করেন।

 

এই পবিত্র পূর্ণিমার তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণ লাভসহ বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখ মাসের পূর্ণিমা দিনের বৌদ্ধ ধর্মালম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এছাড়া রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারসহ উপজেলা বিভিন্ন বিহারে পালিত হয়েছে অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিকাল সাড়ে ৩টার দিকে দ্বিতীয় পর্বে শুরু করা হবে। এতে বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, মঙ্গল বৃক্ষের পাতা বা মঙ্গল পাতা হিসেবে জামপাতা নিয়ে হাজারো অধিক দায়ক-দায়িকাসহ বিভিন্ন বয়সের নর-নারী বৃক্ষ পূজা ও ধর্মীয় সভা অংশ নেওয়ার কথা রয়েছে।

 

ধর্মীয় সভায় সমাবেত হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল, অষ্টশীল, নবমশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করবেন। রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞনাইদা মহাথের সভাপতিত্বে প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট